গোলাপী বলে প্রথম শ্রেণীর ফাইনালঢাকা: দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে কোন ম্যাচ এখনও বৈদ্যুতিক আলোর নিচে হয়নি। সেটাও হতে যাচ্ছে এবার। এবারই আত্মপ্রকাশ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)’র ফাইনাল ম্যাচটা হবে দিবারাত্রির। এধরণের ম্যাচে গোলাপী বল দিয়েই খেলা হয়। যে সকল দেশে প্রথম শ্রেণীর ক্রিকেট রাতে হয়, সেখানে গোলাপী বলেই খেলে। আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনালেও গোলাপি বলে খেলবেন ক্রিকেটাররা। |
