পল স্টারলিংকে নিয়ে ধোঁয়াশা

ঢাকা: সিলেট রয়্যালসের আইরিশ অলরাউন্ডার পল স্টারলিং বাঁ হাঁটুতে সামান্য চোট পেয়েছেন। শুক্রবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে রেস-টু-ফাইনাল ম্যাচ খেলার সময় চোট পান তিনি।

সিলেট এক বিজ্ঞপ্তিতে জানায়, স্টারলিংয়ের হাঁটুতে কোনো চিড় ধরা পড়েনি। হাঁটুর সফট টিস্যু সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত টিস্যুর পরিচর্যা করলেই ঠিক হয়ে যাবে জানালেন দলের ফিজিও জাহিদুল ইসলাম সজল।

এদিকে ডোয়াইন স্মিথের কাঁধে কোনো সমস্যা নেই বলেও দাবি করছেন ফিজিও সজল। কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন,‘কাল (রোববার) কে খেলবে তা এখনই বলা যাচ্ছে না।’

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এসএ/এফএইচএম