শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে নেই আশরাফুল

ঢাকা: শ্রীলঙ্কা সফরের জন্য ২৫ জনের প্রাথমিক দলেও জায়গা হয়নি মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডে মার্শাল আইয়ুব, সাব্বির রহমান ও শামসুর রহমানকে নেওয়া হয়েছে।   

ক্রিকেটাররা হলেন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, নাসির হোসেন, ইলিয়াস সানি, জহুরুল ইসলাম, মমিনুল হক, জিয়াউর রহমান, শফিউল ইসলাম, সোহাগ গাজী, আবুল হাসান, সাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, সাব্বির রহমান, মার্শাল আইয়ুব ও শামসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ/এফএইচএম