৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:২৮ এএম BDST banglanew24
Robi an AXIATA company
19 May 2013   11:26:07 AM   Sunday BdST
E-mail this

দেশের প্রথম ডাইনিং বাস সিলেটে


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশের প্রথম ডাইনিং বাস সিলেটে
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: লন্ডন প্রবাসীদের শহর হিসেবে পরিচিত সিলেটের মানুষ আরো এক বার যেন লন্ডনের সঙ্গে মিল খুঁজে পেলো নিজেদের শহরের। আর এবারের এই মিলের উপলক্ষ লন্ডনের লাল ডাবল ডেকার বাস। এই বাসে চাকা ও লাইট সব আছে। ভেতরে চালকের আসন আছে ঠিকঠাক। হর্নও বেজে ওঠে। তবে এই বাসে চড়ে যাত্রীরা কোথাও যান না । খেতে বসেন।

এটাই দেশের প্রথম কোন ডাইনিং বাস।

পর্যটন নগরী খ্যাত সিলেটে নতুন চালু হওয়া এই ডাইনিং বাসে তরুণ তরুণী ও পর্যটকরা ভিড় করছেন এখন।
তরুণ কয়েকজন উদ্যোক্তার ব্যাতিক্রমী উদ্যোগ ‘ডাইনিং বাস’। কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নয়, পর্যটন আকর্ষণের সঙ্গে পর্যটক ও তরুণ-তরুণীদের খাবার পরিবেশনে ভিন্ন আমেজ দিতেই ডাইনিং বাস চালু করা হয় হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।  

দু’তলা বাসের পেছনে আবার তিনতলা ভবন। পার্টি সেন্টার। একসঙ্গে ১৫০টি আসন সাজানো গোছানো। বর্ণিল কারুকাজে সজ্জিত পেছনের তিনতলা ভবন জুড়েই রয়েছে আকর্ষণ। বাঁকা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই চাইনিজ রেস্টুরেন্টের আদলে সাজানো পার্টি সেন্টার।

১২০ স্কয়ার ফুট স্থান নিয়ে ডাইনিং বাস। নগরীর মিরাবাজারের দাদা পীরের মোকামের পাশে নানা রঙের সংকেত দিয়ে নিয়ে যাওয়া হয় বাসের কাছে। যেন থেমে রাখা ডাবল ডেকার বাস। চড়তে গেলে খেতে হয়।  
বস্তুত এই বাস চলে না। তবে অবিকল বাসের মতোই এই ডাবল ডেকার বাস খাবারের ভিন্ন আমেজ দেবে বলে মনে করেন উদ্যোক্তাদের একজন আব্দুল হাবি তেহাম।

বাস ঘুরে দেখিয়ে দিয়ে তিনি বলেন, ‘লন্ডনে এটি চালু আছে। দেশে কোথাও এমনটি নেই। সিলেটে একের পর এক পর্যটন আকর্ষণ বাড়ছে। এর সঙ্গে খাবারের একটা বৈচিত্র আমেজ নিয়ে আসতেই ডাইনিং বাস চালু। আর সিলেটের সঙ্গে লন্ডনের যে ওতপ্রোত একটি যোগাযোগ আছে সেটি বোঝাতে এটি লাল ডাবল ডেকার।

তুলনামূলক সস্তায় এখানে খাবার পাওয়া যায়। পরিচ্ছন্ন পরিবেশনা ও নতুনত্ব সবারই ভালো লাগবে বলে আশা করছেন প্রবাসী এই উদ্যোক্তা।

বুকিং দিতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭৮০ ১৯৮ ৭৭৫ এই নাম্বারে। অথবা ক্লিক করতে পারেন www.diningbusbd.com এই ওয়েব সাইটে।  

যাতায়াত:
সিলেট তামাবিল সড়কে জাফলং যাওয়ার পথে শহরের এক কিলোমিটারের মধ্যে মিরাবাজারে এর অবস্থান। মিরাবাজার মোকামের সামনে এলে ডাবল ডেকার ডাইনিং বাসের সাইনবোর্ড। সিলেটের নানা পর্যটন আকর্ষণের ছবি। ঠিক এরপাশে লাল ডাবল ডেকার বাস। বাংলাদেশের ‘প্রথম ডাইনিং বাস’।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ১৯, ২০১৩
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান