৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:২১ এএম BDST banglanew24
25 Jan 2013   09:52:57 PM   Friday BdST
E-mail this

ইয়াহহিয়ার সন্ধান না দিলে রোববার হরতাল দেবে শিবির


নুর মোহাম্মদ,স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইয়াহহিয়ার সন্ধান না দিলে রোববার হরতাল দেবে শিবির

ঢাকা: শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়াকে শনিবারের মধ্যে আদালতে হাজির করা না হলে রোববার সারাদেশে হরতাল দিচ্ছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব পাওয়া মাত্রই এ হরতালের ঘোষণা আসতে পারে।

এ বিষয়ে শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত বাংলানিউজকে বলেন, ইয়াহহিয়ার ব্যাপারে যেকোন কঠিন সিদ্ধান্ত নিতে সংগঠন প্রস্তত। শুধু হরতাল নয়, তাকে মুক্তি না দিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দিবে শিবির।

শিবিরের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে ঢাকা মহানগর সভাপতি সাজ্জাদ হোসাইন ও সেত্রেুটারিসহ মহানগর পশ্চিমের ৪১ জন নেতার গ্রেফতারের প্রতিবাদে হরতাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিবির।কিন্তু তখন পরিবেশ পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত থেকে সরে আসে সংগঠনটি।
 
শিবিরের আরেকটি সূত্র জানায়, ইয়াহহিয়ার আটকের প্রতিবাদে তার নিজ জেলা সিলেটে হরতাল করা কথা থাকলেও কেন্দ্র থেকে তা নিষেধ করা হয়েছে। জানানো হয়েছে, হরতাল হলে সারাদেশে একযোগেই করা হবে।  

অন্যদিকে শিবিরের প্রচার বিভাগ থেকে এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার জানিয়েছেন, সরকারের ধারাবাহিক নির্যাতনের পরও শিবির অনেক ধৈর্য্য ধারণ করেছে। এবারে জুলুমের জবাব দেওয়ার সময় এসেছে। যে কোন সময় রাজপথে নামতে বাধ্য হবে শিবির।

রাজধানীতে অন্য আরেকটি অনুষ্ঠানে শিবিরের সেত্রেুটারি আব্দুল জব্বার বলেছেন, জামায়াত-শিবির নেতাকর্মীদের মুক্তি না দিলে হরতাল, অবরোধসহ সর্বাত্মক আন্দোলন কর্মসূচির মাধ্যমে সারা দেশ অচল করে দেওয়া হবে।

এ সময় তিনি নেতা কর্মীদের, রাজপথের আন্দোলনকে আরো তীব্র করারও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৩
এনএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান