১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:১৩ এএম BDST banglanew24
02 May 2012   09:19:48 PM   Wednesday BdST
E-mail this

বাফুফেতে নতুন মুখের ছড়াছড়ি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাফুফেতে নতুন মুখের ছড়াছড়ি

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব-নির্বাচিত কমিটিতে ২১ সদস্যের মধ্যে প্রায় অর্ধেকই নতুন মুখ। পুরনো ও অভিজ্ঞদের পরিবর্তে কাউন্সিলরা অধিকহারে তরুণদের সমর্থন দিয়েছেন।

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী সালাউদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুস সালাম মুর্শেদী আগের অবস্থানে থাকলেও চারটি সহ-সভাপতি পদের দুইটিতে পরিবর্তন এসেছে। খেলোয়াড় হিসেবে সদ্যই ক্যারিয়ারের অবসান ঘটানো তরুণ সংগঠক তাবিথ আউয়াল ও আরিফ খান জয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে আগের কমিটির দুই অভিজ্ঞ সংগঠক মনজুর হোসেন মালু ও শওকত আলী খান জাহাঙ্গীর বিদায় নিয়েছেন।

অন্যদিকে ১৫টি সদস্য পদের মধ্যে সাতটিতেই নতুন মুখ এসেছে। তাদের মধ্যে আলমগীর খান আলো, বিজন বড়–য়া, ইকবাল হোসেন, শেখ মোহাম্মদ মারুফ হাসান, ইলিয়াস হোসেন সরাসরি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আজমল আহমেদ তপন, আরিফ হোসেন মুন, তৌফিকুল ইসলাম তোফা ও আনোয়ারুল হক হেলাল এই চার প্রার্থীর মধ্যে তিনজন পরবর্তী বিশেষ সাধারণ সভায় নির্বাচিত হবেন। যেখানে হেলাল বাদে বাকি তিন প্রার্থীই নতুন।

আগের কমিটির সাত সদস্য এবার নির্বাচিত হতে পারেননি। তারা হলেন আজফার উজ্জামান সোহরাব, খোরশেদ বাবুল, গোলাম রব্বানী হেলাল, মাহবুবুর রহমান শাহীন, শফিকুজ্জামান, মকবুল হোসেন, হাসানুজ্জামান খান বাবলু। এদের মধ্যে অবশ্য খুরশিদ আলম বাবুল সহ-সভাপতি পদে নির্বাচন করে হেরেছেন। বাকিরা সদস্য পদে নির্বাচিত হতে পারেননি।

তবে সদস্য পদের নির্বাচনে নতুন দুই প্রার্থীর দিকে কাউন্সিলরদের বিশেষ দৃষ্টি ছিল। প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে একজন পুলিশ কর্মকর্তা ও একজন নারী প্রার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান ষষ্ঠ সর্বোচ্চ ভোট (৬৯টি) পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে মাত্র এক ভোটের ব্যবধানে হেরে যান নারী প্রার্থী মাহফুজা আক্তার কিরণ। তিনি পেয়েছেন ৫৫টি ভোট।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ০২, ২০১২

এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান