প্রেসক্লাব থেকে: বিএনপির আহবানে দুইদিনের হরতালে প্রথমদিন সোমবার ফকিরাপুল, পল্টন, প্রেসক্লাব ও দৈনিক বাংলামোড়ে ঢিলেঢালা হরতাল চলছে।
সকাল নয়টার অন্যান্য দিনের মতো এ এলাকা দিয়ে রাজধানীর বিভিন্ন রুটে গাড়ি চলাচল করছে। গাড়ি থাকলেও রাস্তায় যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম।
হরতালের আগের দিন সন্ধ্যা ও রাতে গাড়ি পোড়ানোর ফলে রাস্তায় লোকে কম বেড়িয়েছে।
এ রাস্তায় পুলিশ থাকলেও বিজিবি দেখা যায়নি। পল্টন পুলিশ বক্সে মহিলা পুলিশ দেখা গেছে।
প্রেসক্লাব এলাকায় অন্যান্য দিনের চেয়ে সমাবেশ সংখ্যা ছিল কম।
কাকরাইল মসজিদ থেকে নতুনবাজার অবধি বেশ মিনিবাসের পাশাপাশি যাত্রী ভীড়ও লক্ষ্য করা গিয়েছে। রামপুরাবাজারের সামনের রাস্তায় চেয়ার পেতে গল্প করছেন আওয়ামী লীগের কর্মীরা।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
আরইউ/এসএস