৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:২২ পিএম BDST banglanew24
05 Mar 2013   10:48:05 AM   Tuesday BdST
E-mail this

রেল ইঞ্জিন ও ওয়াগন উদ্বোধন করলেন প্রণব


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রেল ইঞ্জিন ও ওয়াগন উদ্বোধন করলেন প্রণব

ঢাকা: রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা দুটি লোকোমোটিভ (ব্রডগেজ ডিজেল-ইলেকট্রিক রেলওয়ে ইঞ্জিন) ও ২০টি ট্যাংক ওয়াগন উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে তিনি উদ্বোধন করেন।ralway-pm-2

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, রেলওয়ে মহাপরিচালক আবু তাহের, ভারতীয় হাইকমিশনারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
রেলস্টেশনে ভারতের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পতাকা নাড়িয়ে এ দুটি ইঞ্জিন ও ট্যাংক ওয়াগনের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০টি লোকোমোটিভের চুক্তি হয়েছিল, ভারতের সঙ্গে। চুক্তি অনুযায়ী, লোকোমোটিভগুলো এ বছরের এপ্রিল মাস থেকে আসার কথা থাকলেও ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই গত বুধবার ২টি লোকোমোটিভ আসে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বাংলাদেশের রেলওয়ের উন্নয়নের জন্য কয়েকটি চুক্তি হয়। এ চুক্তির আওতায় নতুন দুটি ইঞ্জিন ও ট্যাংক ওয়াগন মঙ্গলবার উদ্বোধন হয়।

এর আগে ভারতের এক্রিম ব্যাংকের সঙ্গে ২০১০ সালের ৭ আগস্ট বাংলাদেশ রেলওলের উন্নয়নের জন্য একটি চুক্তি সই হয়।

ralway-pm-12রেলওয়ে মহাপরিচালক আবু তাহের বলেন, “৬৩০ কোটি ডলার ব্যয়ে ১১টি প্রজেক্টের মধ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ১৪টি প্রজেক্ট অনুমোদিত হয়েছে। ২টি প্রজেক্ট প্রক্রিয়াধীন।

ঋণের আওতায় ভারত থেকে নতুন ইঞ্জিন ও ট্যাংক ওয়াগন আনতে সরকারের সঙ্গে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের একের পর এক চুক্তি হয় গত চার বছরে। ইঞ্জিন কেনার জন্যই চুক্তি হয়েছে ২৬টি। এছাড়া ওয়াগন কেনার জন্যও চুক্তি সই হয়।

বাংলাদেশ রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রেলওয়ের সব মিলিয়ে ২৯৫টি ইঞ্জিন আছে। তার মধ্যে ২২৩টির ২০ বছর বয়স অতিক্রম করেছে। এছাড়া ১০৩টির বয়স ৪০ বছরের বেশি। এ কারণে ট্রেনের সময়সূচি ভেঙে পড়েছে। এ অবস্থায় ১১৬টি ইঞ্জিন কেনার জন্য উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ভারতীয় ঋণের আওতায় কেনা হবে ২৬টি ইঞ্জিন। বাকিগুলো কেনা হচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায়। ভারতীয় ঋণের আওতায় কেনা হচ্ছে, ৪৬৬টি ওয়াগন।

বাংলাদেশ সময়: ০০৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
কেজেড/এডিএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/এবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান