৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৫১ এএম BDST banglanew24
07 Jan 2013   11:49:30 PM   Monday BdST
E-mail this

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই নেতাদের পুষ্পস্তবক অর্পণ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২০১২-২০১৪ মেয়াদে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এফবিসিসিআইর পক্ষে সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতা ও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা নীরবতা পালন করে জাতির জনকের আত্মার শান্তি ও মাগফেরাত এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করেন।

প্রসঙ্গত, এফবিসিসিআইয়ের ২০১২-১৪ মেয়াদের ৪৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচন গত বছরের ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর ২০১২ তারিখে বর্তমান পর্ষদ দায়িত্ব নেয়।

এফবিসিসিআই’র মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
                 
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমআইআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান