৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:২৬ পিএম BDST banglanew24
08 Aug 2012   11:02:18 PM   Wednesday BdST
E-mail this

ধূপগুড়িতে দুর্লভ হলুদ বোড়া


রনি চৌধুরী, জলপাইগুড়ি থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ধূপগুড়িতে দুর্লভ হলুদ বোড়া

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীর বাঁধের পাশের একটি গাছ থেকে বিরল প্রজাতির অসাধারণ সুন্দর এই সাপটিকে উদ্ধার করা হয়েছে সম্প্রতি। সাপটি লম্বায় সাড়ে ৩ ফিট।

বিষধর এই সাপটি পুরো হলুদ রঙের, এমনকি এর পেটের দিকটাও হলুদ। সাপটি উদ্ধার করেন বিশিষ্ট সর্প বিশারদ মিন্টু চৌধুরী। এসময় তাকে সহায়তা করেন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা।

সাপটি ধরার সময়ে কিছুটা আহত হয়। চিকিৎসায় সুস্থ হওয়ার পর সরিসৃপটিকে পাশের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এসময় মিন্টু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি বনবিটের রেঞ্জ অফিসার সুভাস চন্দ্র ঘোষ এবং গরুমারা জাতীয় উদ্যানের বিট অফিসার। সাপটি দুর্লভ প্রজাতির হওয়ায় ছেড়ে দেওয়ার আগে এর শরীর থেকে কিছু আঁশ ও টিস্যু সংগ্রহ করে রাখা হয়েছে পরবর্তীতে গবেষণার জন্য।
 
মিন্টু চৌধুরী জানান, তিনি সাপটিকে প্রথম দেখেন ১৯৯৫ সালে।

এর নাম দেওয়া হয়েছে ইয়েলো পিট ভাইপার যার বাংলা নাম করা হয়েছে হলুদ বোড়া। সরকারিভাবে এই নামটির স্বাকৃতি নেওয়ার চেষ্টা করছেন মিন্টু চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান