ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এবার ডেনমার্কে গণজমায়েত অনুষ্টিত হতে যাচ্ছে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের চলমান গণজাগরণের সঙ্গে সম্মতি জানিয়ে ডেনমার্কের অনলাইন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক অফ বাংলাদেশ’র উদ্যোগে আগামী ১৭ই ফেব্রুয়ারি দুপুর ১২টায় রাডহুসপ্লাডসেনে (সিটি হলের সামনে) এ গণজমায়েত অনুষ্টিত হবে।
লাখো শহীদ ও ৭১ এর যুদ্ধে সামিল সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডেনমার্কের এ গণজমায়েতে সবাইকে সামিল হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বিবিসি, সিএনএন ও ডেনমার্ক টিভি এ গণজমায়েতের সংবাদ প্রচার করবে। তাছাড়া, বাংলাদেশ টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করবে।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর