৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:০৩ পিএম BDST banglanew24
05 Mar 2013   03:55:59 PM   Tuesday BdST
E-mail this

ন্যান্সির দ্বিতীয় বর জায়েদ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ন্যান্সির দ্বিতীয় বর জায়েদ

খুব অল্প সময়ের মধ্যেই সংগীতাঙ্গনে জনপ্রিয়তার তুঙ্গে পৌছে গেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ‘বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না’ গানটির তুমুল জনপ্রিয় এই গায়িকা ন্যান্সি নিজেই দাম্পত্য জীবনে  দ্বিধা ভেঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন একলা চলার। কিন্তু শেষ পর্যন্ত তা আর বেশিদিন ধরে রাখতে পারলেন না।

ভালোবেসে বিয়ে করা আবু সাঈদ সৌরভের সঙ্গে গড়ে তোলা ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ সময়ের জনপ্রিয় এই গায়িকা। ন্যান্সি দ্বিতীয় বরের নাম নাজিমুজ্জামান জায়েদ। বাড়ি ময়মনসিংহ। স্থানীয় পৌরসভায় চাকরি করার পাশাপাশি ব্যবসা করেন তিনি। গত ০৪ মার্চ দুপুরে ময়মনসিংহের নতুন বাজারে ন্যান্সি-জায়েদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ন্যান্সি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, `জায়েদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আর বিয়ে একেবারেই পারিবারিকভাবে হয়েছে। কোনো ধুমধাম হয়নি। ইচ্ছাও নেই। তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন দুজনে মিলে জীবনটা সুন্দরভাবে সাজাতে পারি।`

জন্মসূত্রে নড়াইলে বাড়ি হলেও নাজমুন মুনিরা ন্যান্সি বেড়ে উঠেছেন সোমেশ্বরী নদীর পাড়ের নেত্রকোনায়। মা শখের শিল্পী জোৎস্না হকের কাছে সঙ্গীতে তার হাতেখড়ি হয়েছিল। বড় ওস্তাদজীর কাছে ক্ল্যাসিক গানের তালিম নেন। নেত্রকোনাতেই কলেজ জীবনে পা রাখার পর ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ন্যান্সি। ২০০৬ সালের ২১ জানুয়ারি ভালোবেসে তারা বিয়ে করেন। এর পরের বছরই ন্যান্সি ও সৌরভের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান রোদেলা। তার বয়স এখন ছয়।

গত আট বছরে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন ন্যান্সি। কিন্তু বোঝাপড়ায় সমস্যা হওয়ায় গত বছর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। গত বছর পহেলা বৈশাখে প্রকাশিত হয় ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম `রঙ`।

ন্যান্সি বর্তমানে প্রিন্স মাহমুদের সুর ও সংগীতে একটি দ্বৈত অ্যালবামের গান করছেন। এতে তাঁর সঙ্গে থাকছেন তপু। অ্যালবামটি এ বছরই প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

এছাড়া ৮ই মার্চ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানের পরদিন ৯ই মার্চ ন্যান্সির এসএ টিভির সরাসরি গানের অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা রয়েছে। এরপর ১২ই মার্চ রাতে বাহরাইনে একটি শোতে অংশ নিতে ঢাকা ছাড়ছেন তিনি।

যার ফলে ১৩ই মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে থাকা হচ্ছে না তার।

উল্লেখ্য, ‘প্রজাপতি’ ছবিতে গান করার জন্য ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সেরা সংগীতশিল্পী) পান ন্যান্সি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান