ঢাকা: প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রোববার ঢাকা ইউনাইটেড ও উত্তর বারিধারা পয়েন্ট ভাগাভাগি করেছে। ম্যাচে গোল পায়নি কোনো পক্ষই।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ইউনাইটে ও উত্তর বারিধারা উভয় পক্ষই গোলের বেশক’টি সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতায় গোল আদায় করতে পারেনি।
দুই ম্যাচ শেষে ঢাকা ইউনাইটেড ক্লাবের সংগ্রহ ২ পয়েন্ট। সমান ম্যাচে উত্তর বারিধারার সংগ্রহও দুই।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/