৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৫১ এএম BDST banglanew24
19 Feb 2013   01:32:29 PM   Tuesday BdST
E-mail this

জামালপুরে অজ্ঞাতপরিচয় কিশোরের লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুর সদর উপজেলার রানাগাছ ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জামালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বাংলানিউজকে জানান, সোমবার রাতের কোনো এক সময় তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে রেখে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, নিহতের পড়নে জিন্সের প্যান্ট ও গায়ে লাল গেঞ্জি ছিল।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান