১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:১৭ এএম BDST banglanew24
17 Feb 2013   05:27:17 PM   Sunday BdST
E-mail this

মান্নার পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মান্নার পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ

আজ চিত্রনায়ক মান্নার পঞ্চম মৃত্যু বার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করেন তিনি। মান্না প্রায় ৩০০ ছবিতে অভিনয় করার পাশাপাশি মৃত্যু পূর্ব পর্যন্ত মান্না চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে অঙ্গীকার নিয়ে গঠন করেন কৃতাঞ্জলী চলচ্চিত্র। তার প্রযোজনায় তৈরি হয় `লুটতরাজ`, `স্বামী-স্ত্রীর যুদ্ধ`, `দুই বধূ এক স্বামী`, `মনের সাথে যুদ্ধ` সহ অনেক ছবি।

`বীরসৈনিক` ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মান্না। এদিকে মান্নার মৃত্যুবার্ষিকীতে মান্না ফাউন্ডেশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে তার কবর সংলগ্ন মসজিদ, তার বাসায় মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ। মান্নার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সারাদেশে মান্না ফাউন্ডেশন ও মান্না স্মৃতি সংসদের সদস্য এবং ভক্তদের প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মান্নার স্ত্রী শেলী।

অন্যদিকে, মান্নার মৃত্যুকে চিকিৎসকদের অবহেলা অভিযোগ করে মান্নার স্ত্রী মামলাও করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ৬ জন চিকিৎসকের বিরুদ্ধে। সেই মামলাও চাপা পড়ে গেছে। এ বিষয়েও নতুন কোন তথ্য নেই। তবে তার মৃত্য নিয়ে এ রহস্যর দ্রুত সমাধান বা বিচার হওয়া উচিত।


বাংলাদেশ সময় : ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান