৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:২৪ পিএম BDST banglanew24
26 Jan 2013   08:37:21 AM   Saturday BdST
E-mail this

রাজধানীর ভাটারায় ফার্নিচারের দোকানে আগুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীর ভাটারায় ফার্নিচারের দোকানে আগুন
ছবি: জনি ও জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ভাটারার খিলবাড়িটেকে ব্রাদার্স ফার্নিচার নামক একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের সদর দফতর সূত্রে জানা গেছে, ভোরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর দফতর থেকে ২টি, বারিধারা থেকে ২টি, তেজগাঁও থেকে ২টি এবং কুর্মিটোলা থেকে ১টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
আইএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান