৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৪৬ পিএম BDST banglanew24
01 May 2012   08:17:32 AM   Tuesday BdST
E-mail this

সকালে দেশজুড়ে বৃষ্টিপাত


সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সকালে দেশজুড়ে বৃষ্টিপাত
ছবি:সুমন্ত/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সকালে সারাদেশে বৃষ্টি হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টায় ঢাকাসহ সাতটি বিভাগের সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কমবে।

কালবৈশাখীর প্রভাবে দেশের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বর্জ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সকাল ৬টার পর সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে।

সকাল ৬টায় সারাদেশের বৃষ্টিপাতের বেকর্ড অনুযায়ী চট্রগ্রামে ৬৮ মিলিমিটার, স্বন্দ্বীপে ৮৫ মিলিমিটার, কতুবদিয়ায় ২৮ মিলিমিটার, কুমিল্লায় ৩৬ মিলিমিটার, সিলেটে ৩২ মিলিমিটার, রংপুরে ৫ মিলিমিটার, কক্সবাজারে ২৭ মিলিমিটার, হাতিয়ায় ১৭ মিলিমিটার, টাঙ্গাইল ১৪ মিলিমিটার, যশোর ১০ মিলিমিটার, শ্রীমঙ্গল ১০ মিলিমিটার, ফেনি ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সকাল ৯টায় আবার রেকর্ড করা হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ০১ মে, ২০১২

এসএআর
সম্পাদনা: আহমেদ রাজু, স্পেশাল করেসপন্ডেন্ট

razu75bd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান