৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:১৩ পিএম BDST banglanew24
31 Jan 2013   08:05:15 AM   Thursday BdST
E-mail this

বাংলামোটরে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২


সাজেদা সুইটি, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলামোটরে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২

বাংলামোটর থেকে: হরতালের শুরুতেই বাংলামোটরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে যাত্রীবেশে বাসে ‌উঠে, এরপর পাঁচজন যুবক বাংলামোটরে নেমে যায়। এলাকায় পর্যাপ্ত পুলিশ থাকা সত্ত্বেও দুই জায়গায় তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায় তারা।

ওভারব্রিজের কাছাকাছি দু’দিকের রাস্তায় অল্প সময়ের ব্যবধানে ককটেলগুলো নিক্ষেপ করে।

কিন্তু কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন টের পান, গলির ভেতরে একটি গাড়িতেই হরতাল সমর্থকরা লুকিয়ে আছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করতে পুলিশ সক্ষম হলেও বাকি তিনজন পালিয়ে যান।

রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, “আটক ২ ব্যক্তি এখন শাহবাগ থানায় আছেন।”

তিনি বলেন, “ওরা সবাই একদম তরুণ। ধারণা করা হচ্ছে, তারা ছাত্র শিবিরকর্মী।”

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসকেএস/এটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান