নীলফামারী: কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করার পর ভূমি অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের ছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্ধী নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূরুল ইসলাম, তাজুল ইসলাম, মানিক হোসেন, লেবু হোসেন, মো. সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ২১, ২০১২
নূর আলম/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি/সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর