৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৪:৩৮ এএম BDST banglanew24
18 Feb 2013   06:26:02 PM   Monday BdST
E-mail this

ময়মনসিংহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ছাত্রলীগের দুই গ্রুপের বন্ধুকযুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দ্রুত খোলার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা মানববন্ধন করে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কিশোর আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, প্রচার সম্পাদক আশরাফ মিল্টন, সাধারণ শিক্ষার্থী জোনায়েদ হাসান ও পারিজাত প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি টেন্ডার, নিয়োগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের দুই গ্র“পের বন্দুকযুদ্ধে ১০ বছর বয়সী শিশু রাব্বি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান