৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:৩৪ পিএম BDST banglanew24
05 Mar 2013   03:42:50 PM   Tuesday BdST
E-mail this

শ্বশুরালয় থেকে কুল-ঘি-সোনার চেইন পেলেন জামাইবাবু


শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্বশুরালয় থেকে কুল-ঘি-সোনার চেইন পেলেন জামাইবাবু
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: বেড়াতে এসে শ্বশুরালয় থেকে কুল বরই, দুই কেজি ঘি, সোনার চেইন, ধুতি ও পাঞ্জাবি পেলেন নড়াইলের জামাইবাবু ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শুধু জামাইবাবুই নয় দিদিও পেয়েছেন শাড়ি।

প্রণব মুখার্জিও শ্বশুরালয়ের সবাইকে ধুতি-পাঞ্জাবি ও শাড়ি উপহার দিয়েছেন।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির ভাই কানাই লাল ঘোষ বলেন, ‘‘দাদা বাবু আমাকে ও পরিবারের সদস্যদের পাঞ্জাবি, শাড়ি ও ধুতি উপহার দিয়েছেন।

আমিও দাদা বাবু ও দিদিকে পাঞ্জাবি, ধুতি, শাড়ী ও একটি সোনার চেইন উপহার দিয়েছি’’।

তিনি আরো বলেন, ‘‘এসময় এ গ্রামে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য দাদা বাবুকে অনুরোধ করেছি’’।

‘‘দিদি ও দাদা বাবুর কাছে আমি আমার বাড়ি-ঘর ঠিক করে দিতে বলেছি। এছাড়া মন্দির এবং পুকুরসহ ঘাট সংস্কারও করে দিতে বলেছি’’।

এছাড়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কুল বরই এবং ঘি দেওয়া হয়েছে বলেও জানান কানাই লাল।

এদিকে, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের পক্ষ থেকে মিষ্টি, পিতলের কলস, পাঞ্জাবি, ধুতি, কাড়ি, বই, ছবি এবং মানপত্র দেওয়া হয় ভারতের রাষ্ট্রপতিকে।

উল্লেখ্য, প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির জন্ম নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। এখানেই কেটেছে শুভ্রা মুখার্জির শৈশব। 

ভদ্রবিলা গ্রামের স্বর্গীয় অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষেরা  (শুভ্রা মুখার্জির) ৪ ভাই ৪ বোন। বাকি ভাইবোনেরা কালক্রমে ভারতে চলে গেলেও ছোট ভাই কানাই লাল ঘোষ একা পৈতৃক ভিটায় পুরনো স্মৃতি হাতড়ে বসবাস করছেন।

এবারই প্রথম শ্বশুরের আদি ভিটায় পা রাখলেন প্রণব মুখার্জি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩    
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান