৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:০৫ পিএম BDST banglanew24
30 Jan 2013   09:14:51 PM   Wednesday BdST
E-mail this

স্পট ফিক্সিং

রংপুর রাইডার্সের কাছে ১’শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্পট ফিক্সিং নিয়ে মিথ্যা প্রচারণা চালানোয় রংপুর রাইডার্সের বিরুদ্ধে একশ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে খুলনা রয়েলস।

বুধবার খুলনা রয়েলসের মালিক ওরিয়ন স্পোর্টসের চেয়ারম্যান ওবায়দুল করিম রংপুর রাইডার্সের মালিকানা প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেডের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় আই স্পোর্টস লিমিটেড ও এর পরিচালক মুস্তফা রফিকুল ইসলামকে বিবাদী করা হয়েছে।

মামলায় কেন খুলনা রয়েলসের বিরুদ্ধে যে কোন ধরনের মানহানিকর বক্তব্য প্রদান কিংবা সংবাদ প্রকাশে আই স্পোর্টসের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না সেমর্মে আগামী ২৫ দিনের মধ্যে আই স্পোর্টসকে কারণ দর্শাতে বলেছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া।

আরজিতে বলা হয়, খুলনা রয়েলস বেঙ্গলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন স্পট ফিক্সিংয়ের অভিযোগে প্রচার চালায় রংপুর রাইডার্স। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রংপুর রাইডার্সকে নয় রানে পরাজিত করে খুলনা রয়েল বেঙ্গলস।

বাংলাদেশ সময়: ০৯১০ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
এমআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান