১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৩২ পিএম BDST banglanew24
07 Jan 2013   05:22:34 PM   Monday BdST
E-mail this

‘বলিভিয়া সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে যুক্তরাষ্ট্র’


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বলিভিয়া সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে যুক্তরাষ্ট্র’

ঢাকা: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরলেসের সরকারকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র চালাচ্ছে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ অভিযোগ করেছেন।

মোরলেস সরকারের এক মন্ত্রী জুয়ান রামোন কুইনতানা জানান, মার্কিন দূতাবাসের অবৈধ কাজের প্রমাণ প্রেসিডেন্ট ওবামার কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ২০০৮  সালে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তাকে বরখাস্ত করেন মোরলেস। তখন থেকে লা পাজের দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করছেন।

২০০৬ সালে মোরলেস ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বলিভিয়ার শীতল সম্পর্ক বিরাজ করছে। মাদক নিয়ন্ত্রণ ও অনেক বিদেশি কোম্পানিকে জাতীয়করণ করার পর থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে মোরলেসের সম্পর্কে শীতলতার সৃষ্টি হয়।

২০০৮ সালে মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গের বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভে উষ্কানি দেওয়ার অভিযোগ তাকে লা পাজ থেকে বহিষ্কার করা হয়। তবে কোন ধরনের অনৈতিক কাজ করার কথা অস্বীকার করেছেন গোল্ডবার্গ ।

২০১১ সালে দুই দেশ পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হলেও এখন পর্যন্ত লা পাজে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হয়নি।

কুইনতানা বলেন, “২০০৬ সাল থেকে সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী যুদ্ধ’ চালিয়ে ‍আসছে।”

তিনি আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ওবামার কাছে উপস্থাপনের জন্য সব প্রমাণ আমরা একত্রিত করছি। আমরা তাকে বলতে চাই : বলিভিয়ার সরকারের বিরুদ্ধে সকল বৈরিতার অবসান ঘটান, আমাদের সরকারের প্রতি অতর্কিত রাজনৈতিক হামলা বন্ধ করুন।”

কুইনতানা অভিযোগ করেন, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠায়  এবং মাদক পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ইভো মোরলেসের অর্জনকে স্বীকার করে না যুক্তরাষ্ট্র।

শুক্রবার মোরলেস নিজেও অভিযোগ করেন, বলিভিয়ায় এক মার্কিন ব্যবসায়ীকে গ্রেফতারের ইস্যুকে ‍তার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। অর্থ ও মাদক পাচারের অভিযোগে জ্যাকব অসট্রিচার ১৮ মাস ধরে বলিভিয়ায় আটক রয়েছেন।

সরকারি কর্মকর্তারা মুক্তির বিনিময়ে টাকা চাচ্ছেন-এ অভিযোগ ওঠার পর থেকে অসট্রিচারকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরলেস যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ও ইকুয়েডরের নেতা রাফায়েল কোরেয়ার ঘনিষ্ঠ মিত্র।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান