৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:৫৫ এএম BDST banglanew24
23 Jan 2013   04:32:23 PM   Wednesday BdST
E-mail this

পুরুষ পাখিরা বেশি সুন্দর!


রাজীব কুমার সাহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পুরুষ পাখিরা বেশি সুন্দর!

পাখিরা সুন্দর। কিন্তু তোমরা কখনো কি ভেবে দেখেছো পুরুষ পাখি বেশি সুন্দর, নাকি নারী পাখি? ভাবনি, তাই না?

তোমাদের জানাই, পুরুষ পাখিরা বেশি সুন্দর, আকর্ষণীয়। এখন চলো কারণটা খুঁজে দেখি, কেন পুরুষ পাখিরা বেশি সুন্দর।
 
তোমরা যখন পাখি দেখবে তখন একটু মনোযোগের সঙ্গে দেখবে। ধরো, ময়ূরে কথা। ময়ূরের পেখম আছে, ময়ূরীর নেই। ময়ূর যখন পেখম মেলে নাচে, তখন তার দিক থেকে চোখ ফেরানো যায় না। নীল-সোনালি রঙের চমৎকার পেখম ছড়ায় অনাবিল সৌন্দর্য। দেখতে কতোই না ভালো লাগে। ইচ্ছে হয় একটু আদর করতে। তাই না?

তবে শুধু ময়ূর নয়, কবুতর, মাছরাঙা, মোরগ, জলপিপিসহ সব পুরুষ পাখিই সেই প্রজাতির নারী পাখিদের চেয়ে বেশি সুন্দর।  

অথচ সাধারণ ধারণা হলো কোনো প্রজাতির নারী সদস্যরাই বেশি সুন্দর হয়। পাশাপাশি পুরুষেরা হয় রুক্ষ ধরনের। কিন্তু অনেক পাখির ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। তবে সেটা খুবই কম।

চলো এবার বিজ্ঞান এ বিষয়ে কী বলে সেটা জেনে নেই।

বিষয়টি নিয়ে বিজ্ঞানী চার্লস ডারউইন তার সঙ্গী বাছাই তত্ত্বে (থিওরি অব সেক্সুয়াল সিলেকশন) অনেক যুক্তি দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, কোনো প্রজাতির বিবর্তনে সহায়ক বলেই নারী-পুরুষে কিছু পার্থক্য সৃষ্টি হয়। এই পার্থক্যই ঐ প্রজাতিকে প্রকৃতিতে টিকে থাকতে সহায়তা করে।

অনেক জীববিজ্ঞানী মনে করেন, এই পার্থক্যের উদ্দেশ্য হলো শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে নারী সঙ্গীকে রক্ষা করা। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নারী পাখিকে সারাক্ষণ নীড়ে বসে থাকতে হয়। এ সময় তার আত্মরক্ষার ব্যবস্থা প্রায় থাকে না। তাই সাধারণত নারী পাখিদের গায়ের রং সাদামাটা ধরনের বা অনুজ্জ্বল হয়। এতে তারা প্রকৃতির অন্য উপাদানের সঙ্গে তারা মিশে থাকতে পারে। ফলে, সহজে চিল, শকুন বা অন্য কোনো হিংস্র পাখি বা পশুর নজরে তারা পড়ে না।

বিপরীতে তাদের পুরুষ সঙ্গীদের থাকে আকর্ষণীয় রং ও বাহারি সাজ। পুরুষ পাখি আবার বেশ শক্তিশালীও। তাদের রয়েছে তীক্ষ্ণ ঠোঁট ও নখ। কারণ ডিমে তা দেওয়ার সময় তাদেরকেই নারী পাখিটির জন্য খাদ্য জোগাড় করে আনতে হয়। পুরুষ পাখি শিকারে ব্যবহার করে তার তীক্ষ্ণ ঠোঁট ও ধারালো নখ।

তাদের রংচঙে আকৃষ্ট হয়ে কোনো শত্রু আক্রমণ করতে গেলে তাড়া খেয়ে পালায়। তাই অন্য কোনো শত্রু তাদের সহজে জ্বালাতন করে না।

অপরদিকে, সাদামাটা বা বেশি রংচঙে না হওয়ার কারণে নারী পাখিরা নির্বিঘ্নে বাচ্চা ফোটাতে পারে। এভাবে কম সুন্দর নারী পাখিরা তাদের বংশবিস্তার ও বাচ্চা লালন পালনে বিশেষ সুবিধা পায়। এই কারণেই পুরুষ পাখিরা নারী পাখিদের চেয়ে সুন্দর হয় বেশি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ইচ্ছেঘুড়ি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান