৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:০০ পিএম BDST banglanew24
05 Jan 2013   10:48:57 AM   Saturday BdST
E-mail this

চলচ্চিত্রের ডাবিং নিয়ে মীমের ভয়!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চলচ্চিত্রের ডাবিং নিয়ে মীমের ভয়!
ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিদ্যা সিনহা মীমের নতুন ছবি ‘জোনাকির আলো’র শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ছবিটির বাকি অংশের শুটিং হবে।

আর ১২ জানুয়ারি থেকে ছবিটির ডাবিং শুরু হবে। ছবির ডাবিংয়ে বিদ্যা সিনহা মীম অংশ নিবেন। এ কারণে একটু চিন্তিত এ অভিনেত্রী।  

এ প্রসঙ্গে মীম বাংলানিউজকে বলেন, ‘চলচ্চিত্রের ডাবিংয়ের ক্ষেত্রে আমার কিছুটা ভয় কাজ করে। এতদিনেও ভয়ের ব্যাপারটি কাটিয়ে উঠতে পারিনি। তবে এবার আশা করি, সব ধরণের জড়তা কাটিয়ে সংলাপগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারব। আর একটি কথা ‘জোনাকির আলো’তে দর্শকরা আমকে নতুন রুপে দেখবেন।’

ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছবিটি সেন্সরে  দেবেন। ইতোমধ্যেই মূল দৃশ্যের এডিটিং শেষ হয়েছে। ভারতের চেন্নাইতে পোস্ট- প্রোডাকশনের কাজগুলো হয়েছে। আর আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে এ ছবিতে অভিনয় করতে গিয়ে মীম নিজের নামের সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত করেছেন। সম্প্রতি তিনি এ ছবির ‘ঝিনুক ঝিনুক’ শিরোনামের একটি গানের নৃত্য পরিচালনা করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা।

এছাড়া মীম কিছুদিন আগে ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি মাসেই এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতেও ইমন-মীম জুটি একসঙ্গে অভিনয় করবেন।

বাংলাদেশ সময় : ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫ , ২০১৩
এমকে/ জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান