১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৩২ এএম BDST banglanew24
08 Nov 2012   01:01:13 PM   Thursday BdST
E-mail this

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুসান রাইস!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুসান রাইস!

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এবার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ওয়াশিংটনের বিভিন্ন মহলে।

তিনি কি দ্বিতীয় মেয়াদেও ওবামা প্রশাসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন?-- এমন প্রশ্নের নেতিবাচক উত্তরই মিলেছে সংশ্লিষ্ট সব মহল থেকে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সুজান রাইস হতে যাচ্ছেন হিলারির উত্তরসূরী।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী হিলারি নিজেই আর দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখতে আগ্রহী নন। আগামী জানুয়ারিতে তার চার বছর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার পর নিজ থেকেই সরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।

এরপর মূলত রাজনীতির থেকেই নিজের স্বামী সংসারেই বেশি মনোযোগ দেবেন তিনি এমন কথাই শোনা যাচ্ছে বেশি। যদিও আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে হিলারি রডহ্যাম ক্লিনটনকে।

বাংলাদেশ সময়:১২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান