৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৪৫ পিএম BDST banglanew24
31 Jan 2013   12:48:59 AM   Thursday BdST
E-mail this

ময়মনসিংহ শহরে শিবিরের ঝটিকা মিছিল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বৃহস্পতিবারের হরতালকে সামনে রেখে ময়মনসিংহ শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এসময় ‍তারা শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে দ্রুত পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা এ মিছিল বের করে।

এ ঘটনায় শহরের গাঙ্গিনারপাড় ও নতুন বাজার মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা রাস্তায় ‍টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।

মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান ইমরুল ও শহর শিবিরের সেক্রেটারি হুসাইন মুহাম্মদ সজিব।

রাস্তায় টায়ার জ্বালানোর পর শহরের নতুন বাজার ও গাঙ্গিনারপাড় মোড় এলাকার বাসিন্দা ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের ভয়ে অনেকেই আগেভাগে দোকানপাট বন্ধ করে।

তবে, পুলিশ আসার আগেই সটকে পড়ে জামায়াত-শিবির কর্মীরা।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, “পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়েছে।”

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান