৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:১৫ পিএম BDST banglanew24
18 Feb 2013   03:19:31 PM   Monday BdST
E-mail this

দেশে ফিরেছেন শ্যাভেজ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশে ফিরেছেন শ্যাভেজ

ঢাকা: ‘দেশে ফিরেছেন’ জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে টুইটার বার্তা পাঠিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

শ্যাভেজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, গত বছরের শেষের দিকে কিউবায় ক্যান্সারের অস্ত্রোপচার করতে যাওয়ার পর স্বাস্থ্য জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত দেশে ফিরলেন এই সমাজবাদী নেতা।

পৃথক তিনটি টুইটার বার্তায় ৫৮ বছর বয়সী শ্যাভেজ কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর প্রতি কৃতজ্ঞতা জানান। ভেনিজুয়েলার নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এখন স্বদেশেই চিকিৎসা সেবা অব্যাহত রাখবো।”

প্রায় ৪০ লাখ টুইটার অনুসারীকে (ফলোয়ার) বিশেষ করে সমর্থকদের উদ্দেশ্য করে শ্যাভেজ টুইটারে লেখেন, “আবার ভেনিজুয়েলার মাটিতে ফিরেছি। ধন্যবাদ স্রষ্টা! ধন্যবাদ আমার প্রিয় জনগণকে! আমি এখানে (ভেনিজুয়েলা) চিকিৎসা সেবা অব্যাহত রাখবো।”

চিকিৎসকদের প্রতি তাঁর আস্থার কথা জানিয়ে আরেকটি টুইটার বার্তায় এই মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী নেতা লিখেন, “আবার আমরা বিজয়ের পথে! আমরা বাঁচবো এবং আমরা (দুঃসময়) কাটিয়ে উঠবো।”

তবে, কবে নাগাদ শ্যাভেজ দেশে ফিরেছেন আর কেনইবা ফিরলেন এ ব্যাপারে কিছু জানা যায়নি। এছাড়া তিনি কবে কার্যালয়ে পূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন এ ব্যাপারেও কিছু টুইটার বার্তায় উঠে আসেনি।

১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকা শ্যাভেজ গত বছরের অক্টোবরে তৃতীয় দফায় আগামী ৬ বছরের জন্য প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন। এর মধ্যে গত ১১ ডিসেম্বর ক্যান্সারের অস্ত্রোপচারের জন্য হাভানায় যান তিনি।

গত ১০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে পুনরায় শপথ গ্রহণের কথা থাকলেও অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

এর মধ্যে অবশ্য শ্যাভেজের শারীরিক সুস্থতা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। ভেনিজুয়েলার জনপ্রতিনিধিরা বরাবরই শ্যাভেজের সঙ্গে দেখা করে এসে বলে আসছিলেন শ্যাভেজ ‘সুস্থ আছেন’ এবং তিনি ‘দেশে ফিরবেন’।

প্রায় তিন মাস ধরে জনসম্মুখে অনুপস্থিত থাকায় শ্যাভেজের স্বাস্থ্য নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন।

শেষ পর্যন্ত শ্যাভেজ ‘দেশে ফিরলেন’ এই খবর তাঁর সমর্থক ও ভেনিজুয়েলাবাসীর জন্য এ বছরের সেরা শুভ সংবাদ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান