১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৩৩ এএম BDST banglanew24
18 Feb 2013   03:48:50 PM   Monday BdST
E-mail this

লিভারপুলের পাঁচ তারকায় উড়ে গেল সোয়ানসি


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লিভারপুলের পাঁচ তারকায় উড়ে গেল সোয়ানসি

এনফিল্ড: ঘরের মাঠে ওয়েস্টব্রুমের কাছে হার। এরপর ইউরোপা লিগের জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষেও ২-০ গোলে হারের লজ্জা। অবশেষে রোববার পাঁচ ম্যাচ পর জয়খরা কাটালো ব্রেন্ডন রজার্সের লিভারপুল। এনফিল্ডে পাঁচ তারকার জ্বলন্ত পারফরমেন্সে ৫-০ গোলে ওয়েম্বলি ফাইনালে এক চোখ রাখা সোয়ানসি সিটিকে উড়িয়ে দিল রেডরা।

সাবেক ক্লাবের বিপক্ষে ব্রেন্ডন রজার্সকে দারুণ এক জয় উপহার দিতে প্রথমার্ধে পেনাল্টির সুযোগ কাজে লাগান অধিনায়ক স্টিভেন জেরার্ড। দ্বিতীয়ার্ধে লিভারপুলের জার্সি গায়ে অভিষেক ম্যাচ স্মরণীয় করতে গোল করেন ফিলিপ কুতিনহো। এরপর একে একে গোল করেন, হোসে এনরিক, লুইস সুয়ারেজ ও ড্যানিয়েল স্টুরিজ।

ইউরোপা লিগে জেনিতের কাছে হারের পর দলে তিনটি পরিবর্তন এনেছিল লিভারপুল। রক্ষণভাগে মার্টিন স্কারটেলের স্থলাভিসিক্ত হন ড্যানিয়েল আগার। ইনজুরি কাটিয়ে ফিরেন স্টুরিজ, আর অভিষেক হয় কুতিনহোর।

সামনের সপ্তাহে ক্যাপিটাল কাপ ফাইনালে ব্রাডফোর্ড সিটির মুখোমুখি হবে সোয়ানসি। তাই এ ম্যাচে সাতটি পরিবর্তন ছিল। মিচু ও অ্যাশলে উইলিয়ামসকে বিশ্রামে রেখেছিলেন ম্যানেজার মিচেল লডরাপ।

এ জয়ে সোয়ানসিকে টপকে সাত নম্বরে উঠে এল রেডরা, ৩৯ পয়েন্ট তাদের। দুই পয়েন্টে পিছিয়ে আটে নেমে গেছে সোয়ানসি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান