জামালপুর: জামায়াত-শিবিরের ডাকা সোমবারের (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখান করেছে জামালপুরের সাধারণ মানুষ।
হরতালে জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
সকাল থেকেই দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবেই খোলা রয়েছে। স্কুল-কলেজ, অফিস-আদালতে জন সাধারণের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলার সঙ্গে উপজেলার চলাচলকারী যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে।
জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, জামালপুরে জামায়াতের ডাকা হরতাল কোনো দিনই করতে দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com