রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও ব্রাহ্মণগাঁও এলাকা থেকে রোববার ভোরে যুবদলের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, উপজেলার গোলাকান্দাইল এলাকার মজিবুর রহমানের ছেলে মনজুর হোসেন, ব্রাহ্মণগাও এলাকার আব্দুল আল প্রধানের ছেলে রিটন প্রধান ও জেলার আড়াইহাজার উপজেলার সিরাজ সরকারের ছেলে রিপন মিয়া।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বাংলানিউজকে জানান, হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।
আটক আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর