 |
ঢাকা: কোরীয় ভিত্তিক সর্ববৃহৎ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামস্যাং গত বছরের শেষ প্রান্তিকে ব্যাপক মুনাফা করেছে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে। বিশ্ববাজারে স্মার্টফোনের বিক্রয় বেড়ে যাওয়াই এর প্রধান কারণ বলে প্রতিষ্ঠানটি থেকে বলা হয়। মুনাফার এই পরিমাণ বিশেষজ্ঞদের আশাকেও ছাড়িয়ে গেছে।
২০১২ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৭৬ শতাংশ। আর্থিক হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ৬শ’ ৬০ কোটি ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৪শ’ ১০ কোটি ডলার।
মুনাফার এই পরিমাণকে প্রতিষ্ঠানটি থেকে ২০১১ সালের তুলনায় ২০১২ সালে প্রায় দ্বিগুন বলে জানানো হয়।
স্যামস্যাং গত বছর স্মার্টফোনের বাজারে তার প্রতিদ্বন্দি অ্যাপলকে সরিয়ে দিয়ে প্রথম স্থানটি দখল করে নেয়।বিশ্ব বাজারে স্যামস্যাংয়ের স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়ায় চালানের পরিমাণও দিনদিন বেড়েই চলেছে।
প্রতিষ্ঠানটি ২০১২ সালের চর্তুথ প্রান্তিকে ঠিক কি পরিমাণ চালান পাঠিয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রকাশ না করলেও প্রায় ৬ কোটি ৩০লাখ স্মার্টফোন বিক্রি করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর