১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৫৬ এএম BDST banglanew24
06 Mar 2013   01:42:02 AM   Wednesday BdST
E-mail this

ফেরত আসছেন ভারতে অবরুদ্ধ ১৯ ক্রু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিশাখাপত্তম সমুদ্রবন্দরে জাহাজে অবরুদ্ধ ১৯ জন ক্রু দেশে ফেরত আসছেন। প্রায় পাঁচ মাস ধরে ভারতের বিশাখাপত্তম সমুদ্রবন্দরে এম ভি ফতেহপুর রহমান জাহাজে অবরুদ্ধ  ছিলেন এই বাংলাদেশি ক্রুরা।

নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৭ ফেব্রুয়ারি ২০১৩ নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়টি আলোচনা হয়। ক্রুদের দেশে ফেরত আনতে অনুমতি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার।

ভারত সরকারের বিশেষ উদ্যোগের কারণে অবরুদ্ধ ক্রুদের দেশে ফেরত আনার পথ উন্মুক্ত হয়।
 
সম্প্রতি, জাতীয় সংসদের মাননীয় স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যরা ভারতের বিশাখাপত্তম সমুদ্রবন্দরে জাহাজে অবরুদ্ধ ক্রুদের মুক্তির  বিষয়ে নৌপরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
এসএমএ/এমআইআর/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান