১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:১৬ এএম BDST banglanew24
18 Feb 2013   02:45:39 PM   Monday BdST
E-mail this

ভারত সফর : মুম্বাই পৌঁছেছেন ক্যামেরন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারত সফর : মুম্বাই পৌঁছেছেন ক্যামেরন

ঢাকা: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, “একবিংশ শতাব্দীতে ভারতের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতামূলক সম্পর্ক তৈরিতে যুক্তরাজ্য প্রস্তুত।” তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বাই পৌঁছে তিনি এ মন্তব্য করেন।

ভারত সফররত যুক্তরাজ্যের নীতিনির্ধারণী ভবন ডাউনিং স্ট্রিটের দশ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলটি চলমান সফরে প্রধানত বাণিজ্যিক দিকটি নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনিলিভারের মুম্বাই সদর দফতরে এক প্রশ্নের জবাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় ব্যবসায়ীদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া আরও বেশি সহজ করার প্রচেষ্টা চলছে।”

ক্যামেরন বলেন, “এই শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার এ দেশটি। সকল ক্ষেত্রে ভারতের উন্নয়ন অবিশ্বাস্য।”

ভারতীয় শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা ছিল না দাবি করে ক্যামেরন বলেন, “ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে ভারতীয় শিক্ষার্থীরা যুক্তরাজ্যে তাদের শিক্ষাক্ষেত্র প্রসারিত করতে পারেন।”

উল্লেখ্য, ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো সফর করছেন ক্যামেরন। সফরকালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বাংলাদেশ সময় : ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান