৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৫:০২ পিএম BDST banglanew24
18 Feb 2013   01:36:22 AM   Monday BdST
E-mail this

হরতাল প্রতিরোধের স্লোগানে মুখরিত গণজাগরণ চত্বর


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতাল প্রতিরোধের স্লোগানে মুখরিত গণজাগরণ চত্বর
ছবি: জীবন আমীর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: রাত বাড়ছে, আর ক্রমেই হরতাল প্রতিরোধের স্লোগানে মুখরিত হয়ে উঠছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ চত্বর।

রোববার সরাদিন আন্দোলনকারীরা জামায়াতের ডাকা হরতাল সম্মিলিতভাবে প্রতিরোধ করার ঘোষণা দেন।

আন্দোলনকারীরা বলেন, “আমরা জামায়াতের হরতাল মানি না। সেমাবার দেশের সব স্কুল কলেজ যেন খোলা রাখা হয়। যদি জামায়াত-শিবির স্কুল কলেজে কোনো নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে তবে আপনারা তাদের প্রতিহত করবেন।”

রোববার বৃষ্টির কারণে আন্দোলনে কোনো বাধা পরেনি বরং বৃষ্টি শেষে তাদের আন্দোলন আরও বেগবান হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

এদিকে, রাত যতই বাড়ছে জামায়াতের হরতালের বিরুদ্ধে স্লোগানও তত বেগবান হচ্ছে। এ সময় তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণজাগরণ চত্বর ত্যাগ করবেন না বলে শপথ নেন।

তারা স্লোগান দেন, ‘হবে না, হবে না, হরতাল হবে না’, ‘রাস্তাঘাট খোলা থাকবে জামায়াতকে প্রতিহত করা হবে’।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


তারুণ্যের উচ্ছ্বাসে হার মেনেছে বৃষ্টি

১৭ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান