৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৪৬ এএম BDST banglanew24
17 Mar 2013   03:25:22 PM   Sunday BdST
E-mail this

আবার ভারত সফরে জয়া


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবার ভারত সফরে জয়া

১৬ মার্চ আবারো ভারত গেলেন অভিনেত্রী জয়া আহসান। তবে ভারতীয় কোনো বাংলা ছবিতে অভিনয় করতে নয়, বাংলাদেশের ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির শুটিংয়ের জন্য। সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটির একটি গানের শুটিং করতেই জয়ার এবারের সফর।

কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুরে ন্যান্সির গাওয়া এ গানের শিরোনাম ‘আকাশ হতে আমি চাই’।

গানটির নৃত্য পরিচালনা করছেন বলিউডের জনপ্রিয় ছবি ‘মান’, ‘ক্রেজি ফোর’, ‘অ্যাকশন রিপ্লে’র বেশ ক’টি গানের নৃত্য পরিচালক জেমস অ্যান্থনি।

ভারতে যাওয়ার আগে বিমানবন্দর থেকে জয়া বলেন, “কলকাতা এবং মুম্বাইয়ে এ ছবির চিত্রধারণ করা হবে। এর আগে মালয়শিয়ায় গানটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। দৃশ্যায়ণে ভিন্নতা আনতে এবার ভারতে বাকি অংশের শুটিং চলছে।”

এ গানটির চিত্রায়ণ হলেই ছবির কাজ ৯৫ ভাগ শেষ হবে। গানের

চিত্রায়ণ শেষে আগামী ১৯ মার্চ দেশে ফিরবেন জয়া। রুম্মান রশীদ খানের কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটি আগামী মে মাসের মধ্যে  মুক্তি পাবে  বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান