১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:২২ এএম BDST banglanew24
23 Oct 2012   08:26:46 PM   Tuesday BdST
E-mail this

নিজ ফ্ল্যাটে মা, ছেলে ও মেয়ে খুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিজ ফ্ল্যাটে মা, ছেলে ও মেয়ে খুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটের খতিবের হাট এলাকার একটি পাঁচতলা ভবনের ৫মতলার ফ্ল্যাট থেকে মা, ছেলে ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রবাসীর স্ত্রী ডলি (৩০), তার ছেলে আলভি (১০) ও মেয়ে পায়েল (৫)। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও র‌্যাব সদস্যরা ফ্ল্যাটটি ঘিরে রেখেছেন। কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মঞ্জুর মোরশেদ বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, ডলি ও তার দুই ছেলে মেয়ের মাথায়, মুখে ধারালো কোনো কিছুর কোপের আঘাত।  ঘরের মেঝেতে চিৎ হয়ে পড়ে রয়েছেন ডলি। তার কপালে কোপের চিহ্ন। মেঝে রক্তে ভিজে গেছে।

এছাড়া তার দুই ছেলে-মেয়ের মুখেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তারা দুজন একটি খাটের পাশে পাশাপাশি চিৎ হয়ে পড়ে রয়েছে। দেখে মনে হয়, ঠাণ্ডা মাথায় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

অপরদিকে, খবর পেয়ে সিএমপি কমিশনার শফিকুল ইসলাম, র‌্যাবের সিও ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়া সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিকের নাম ইলিয়াস আলী।

ঘটনার পর এলাকাবাসী বাড়িটির সামনে ভিড় করেছেন। সিআইডি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২ 
এমইউ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান