৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৫১ এএম BDST banglanew24
26 Feb 2013   06:11:16 AM   Tuesday BdST
E-mail this

জাতিসংঘের সামনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ


নিউইয়র্ক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতিসংঘের সামনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ

নিউ ইয়র্ক: শাহবাগে চলমান যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলো শত শত প্রবাসী।

জাতিসংঘ সদর দফতরের অদূরে রোববার বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত এলাকা প্রকম্পিত হয় রাজাকার বিরোধী বিভিন্ন শ্লোগানে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। নতুন প্রজন্মের ক’জন সদস্য শাহবাগ চত্বরের মতো করে সমবেত সবাইকে নিয়ে শপথ বাক্য পাঠ করেন।

মুমু আনসারী, মিনহাজ আহমেদ এবং অন্যরা স্লোগান দিয়ে সবাইকে
উজ্জীবিত করেন। অংশগ্রহণকারীদের নিয়ে আসা বাংলাদেশের বিশাল পতাকা  জাতিসংঘের সামনে দিয়ে যাতায়াত রত পথচারীদের চমৎকৃত করে। সব বয়সী প্রবাসী বাঙালি সমাবেশে যোগ দেন।

সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির পক্ষ থেকে মাহবুবে খুদা রুমি অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম সরবরাহ করেন। বাংলাদেশিদের
পাশাপাশি অনেক বিদেশিকেও অনুষ্ঠানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অংশ নিতে দেখা যায়।

বিশেষ করে মূলধারার এলিজাবেথ অরতিজ এর যোগদান এবং জয় বাংলা স্লোগান ছিল এক বিশেষ আকর্ষণ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আয়োজিত এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা জানাতে আসেন।

জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেনের স্ত্রী সেলিনা মোমেন পুরো সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইংরেজিতে লেখা প্ল্যাকার্ডগুলো বিদেশিদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

জাতিসংঘের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের অন্যতম

উদ্যোক্তাদের ভেতর ছিলেন কৃষ্ণ রানা, মিনহাজ আহমেদ, আকবর হায়দার কিরন, মিথুন আহমেদ, মুজাহিদ আনসারী, জাকারিয়া চৌধুরী, নিহার সিদ্দিকী, আলম টিপু এবং তাইয়েবুর রহমান টনি।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান