৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:২৬ এএম BDST banglanew24
21 Jul 2012   08:41:55 PM   Saturday BdST
E-mail this

বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ে জিম্মি বাংলাদেশি শিক্ষার্থীরা


আইমান ওয়াহেদ, বেইজিং থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চীনে এ মুহূর্তে পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে বিএমডিসি অনুমোদিত ৪৯টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশত শিক্ষার্থী রয়েছেন।

ভর্তি বাণিজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মে জিম্মি হয়ে পড়েছেন বেইজিংয়ে অধ্যয়নরত ক্যাপিটাল মেডিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় অর্ধশত বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কিন্তু গত কয়েক মাসে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও অন্যায় সিদ্ধান্তের বলি হয়েছেন অনেক শিক্ষার্থী। প্রচুর অর্থ খরচ করে অনেক স্বপ্ন আর আশা নিয়ে অভিভাকেরা রাজধানীর এই খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করালেও পরবর্তীতে পড়াশোনার মান দেখে হতাশ হচ্ছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের জন্য অকালে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, প্রতি বছর এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কতিপয় শিক্ষার্থী বেশধারী দালাল এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভাগের যোগসাজশে ভর্তি বাণিজ্যে মেতে ওঠে। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে বিজ্ঞাপন দিয়ে ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়। পরবর্তীতে বেইজিংয়ের এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য নেওয়া হয় মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ। যার কোনো লিখিত প্রমাণ বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হয় না।

অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে তাল মিলিয়ে ‘দালাল’ শিক্ষার্থীরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে। দালালচক্রের কাছ থেকে ভর্তি বাণিজ্যের মুনাফা লাভের আশায় দালালচক্রের যে কোনো অন্যায় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের বলে চালিয়ে দেওয়া হয়। এসব কারণে বিগত কয়েক মাসে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীকে কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্তের শিকার হয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা মাঝপথে এসে থমকে দাঁড়ায়।

নাম প্রকাশ না করার শর্তে ক্যাপিটাল মেডিক্যাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে কিছু বাঙালি শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়েছে। দালালচক্রের কাছ থেকে মুনাফা লাভের আশায় কর্তৃপক্ষ যা ইচ্ছে তাই করছে।”

আরেক শিক্ষার্থী বলেন, “অজানা কারণে এসব বহিষ্কারের ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কোনো রকমে এখানে লেখাপড়া শেষ করে দেশে ফিরে যেতে পারলেই হলো।”

বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা বিষয়টি এড়িয়ে যান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান