৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:১৮ এএম BDST banglanew24
26 Jan 2013   07:11:30 PM   Saturday BdST
E-mail this

রবীন্দ্র সরোবরে পোষা কুকুরের ‘মিলনমেলা’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রবীন্দ্র সরোবরে পোষা কুকুরের ‘মিলনমেলা’
ছবি: জীবন আমীর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লালচে বাদামি রঙের পশমে তুলতুলে ‘ভৌ’কে রাস্তার ভবঘুরে অন্য কুকুরের সঙ্গে মেলানো যাবে না। হাফপ্যান্ট পরলেও নয় বছরের হাসানের শীত একটু কম। তুলতুলে প্রিয় ‘ভৌ’কে জড়িয়ে ধরে, উষ্ণতা নিচ্ছিল রবীন্দ্র সরোবরে বসে। একসময় রাস্তার ডাস্টবিনে ঘুরে ঘুরে খাবার খাওয়া কুকুরটির সঙ্গে এখন বেশ ভাব হাসানের। মায়া করেই নাম রেখেছে, ‘ভৌ’।

Kira-and-Mikকুকুর নিধনের জন্যে ঢাকা সিটি করপোরেশন যে কর্মসূচি নিয়েছিল, পশুপ্রেমিকদের প্রবল আপত্তির মুখে ঠিক এক বছর আগে তা স্থগিত করে কর্তৃপক্ষ।

কুকুর নিধন কর্মসূচি বন্ধের একবছর পূর্তি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এক কনসার্টের আয়োজন করে সামাজিক ও পশুপ্রেমিকদের সংগঠন ‘অভয়ারণ্য’ প্রাণীকল্যাণ ফাউন্ডেশন। সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যতিক্রমী আয়োজন।

‘আমার ঢাকা নিধনমুক্ত’ কনসার্ট মাতিয়ে রাখেন সঙ্গীতশিল্পী হাবিব, শাকিলা জাফর, অর্ণব, সায়ানসহ অনেকে।

কনসার্ট উপলক্ষে হলুদ রঙের বিশেষ টি-শার্ট বের করেছে ‘অভয়ারণ্য’। টি-শার্টে একজন শীর্ণকায় দরিদ্র লোক রাস্তার রুগ্ন একটি কুকুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদরে চোখ বুজে যায় কুকুরটির, লোকটির শীর্ণকায় শরীরেও উষ্ণতা খোঁজে সে। টি-শার্টের পেছনে লেখা রয়েছে, ‘মায়া থাকলে ট্যাকা লাগে না’। dog

উৎসবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দেশীয় প্রতিনিধি ম্যাট ইয়াকামি ও ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) প্রশাসক নজরুল ইসলাম।

অভয়ারণ্যের চেয়ারম্যান রুবাইয়াত আহমেদ বাংলানিউজকে বলেন, “অভয়ারণ্য কুকুরের ব্যাপারে সচেতন করে তোলে মানুষকে। শিশুরা যেন কুকুরকে ভয় না পায়, কুকুরের প্রতি মমতা অনুভব করে, জলাতঙ্কের টিকা দেওয়া, কুকুরকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইনিং কর্মসূচি পরিচালনা করে।”

Kira-and-Mikoউৎসবে অনেকেই কুকুর নিয়ে আসেন। বনানী থেকে আসা ইফফাত হোসেন তার কুকুরের নাম রেখেছেন “কিরা’’। চার মাস বয়সের ‘কিরা’ বিড়ালের সঙ্গী হিসেবে রয়েছে বাসায়। বনানী থেকে আরো এসেছেন দীপ। তার কুকুরের নাম “বুবু”। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের কর্মকর্তা দীপ ছয় বছর বয়স থেকে কুকুর পোষেন। ইফফাত ও দীপের মতো অনেকেই উৎসবে এসেছেন কুকুর নিয়ে।

‘জার্মান স্পিৎস’ নামের সাদা কুকুর জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী। পুরো শরীর সাদা হলেও কানের পশমে হলদেটে ভাব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে চারপাশ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
এআর/এমএন/এডিএ/আইএ/এমএন/এসএআর/এমআইএইচ/আরআর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

ফিচার

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান