৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৩১ এএম BDST banglanew24
18 Mar 2013   12:09:12 PM   Monday BdST
E-mail this

রূপগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, ছাত্রদল সভাপতিসহ আটক ৬


রূপগঞ্জ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রূপগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, ছাত্রদল সভাপতিসহ আটক ৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন  ১৮ দলের ডাকা ২ দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন সোমবার সকালেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংঘর্ষ, গুলি বর্ষণ, আটক, ভাঙচুর ও আহতের ঘটনা ঘটেছে।

সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে অন্তত ৫ জন আহত হন। আহতদের নাম জানা যায়নি। এছাড়া পৃথক স্থানে ৭/৮টি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা।

সকালে উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইমন, আলমগীর হোসেন টিটু, কামাল হোসেনসহ ছাত্রদলের ৬ জনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ তার সমর্থিতরা ভুলতা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে।

এসময় পুলিশ মিছিলে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

পরে উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ ওই ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে, ছাত্রদল নেতাদের আটক করার খবর পেয়ে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ফের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় সরকার দলীয় নেতাকর্মী, র‌্যাব ও পুলিশ তাদের ধাওয়া করে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। একপর্যায়ে হরতাল সমর্থকরা পিছু হটলে পরিস্থিতি শান্ত হয়।

এছাড়া, উপজেলার ভায়েলা, নাহাটি, নিলভিটা ও ভুলতা এলাকায় প্রায় ৭/৮টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা।

সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান