৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:২৯ পিএম BDST banglanew24
27 Feb 2013   02:35:14 PM   Wednesday BdST
E-mail this

‘আমার আর স্কুলে যাওয়া হবে না রে ভাই’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘আমার আর স্কুলে যাওয়া হবে না রে ভাই’
ছবি: জীবন আমীর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কল্যাণপুর থেকে: স্কুলে যাওয়ার আগে দেখছি ঘর আছে। স্কুল থেকে আসি দেহি ঘর নাই। পরনের ছুট (পোশাক) ছাড়া কোন জিনিস নাইরে ভাই। এখন আমি স্কুলে যাবু কেমনে রে ভাই।
 
এ আক্ষেপ আর আর্তনাদ কল্যাণপুর বস্তিতে আগুনে সব পুড়ে যাওয়া লাকী’র। লাকী জানায়, সে স্থানীয় রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে।
 
দুই বোন এক ভাইয়ের মধ্যে সে বড়। বাবা নিজাম উদ্দিন পোড়া বস্তিতে লাকড়ীর ব্যবসা করেন। মা শাইমা, অন্যের বাড়িতে কাজ করেন। ভাই বোন তিনজনই স্কুলে যায়।
 
সে আরো জানায়, আগুন লাগার পরপরই কাকী (চাচী) শাহনাজ স্কুলে গিয়ে তাদের জানায়। এরপর ছুটে এসেও ঘরে তালা দেওয়া থাকায় আগুন লাগার পর কিছুই আনতে পারেনি।
 
লাকী বলে, আমার বাবা ঋণ নিয়ে লাড়কীর ব্যবসা করে। আমাদের ঘরে যা ছিল সব পুড়ে গেছে। বই থেকে শুরু করে কিছুই নেই শুধু পরনের কাপড় ছাড়া।  আমার মা পাগলের মতো হয়ে গেছে। কোথায় থাকবো, কি খাব, কিভাবে স্কুলে যাব বলে অনবরত আক্ষেপ করছে সে।
 
লাকীর মা শাইমা বিলাপের সূরে বলছে, ‘হায়রে আগুন রে, আর কোন জায়গা পাইলি নারে। এখন কোথায় যাব ছেলেমেয়ে নিয়া। আগুনে আমার কপাল পুড়লরে ভাই। আমার স্বামী আগুনের কথা হুইনা সেখানে বেহুশ হইছে রে ভাই রে।’
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৩
আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

২৭ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান