৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:১২ পিএম BDST banglanew24
01 Mar 2013   12:21:58 PM   Friday BdST
E-mail this

চট্টগ্রামে হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচি স্থগিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম: শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামীর ব্যানারে সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পুলিশের অনুমতি না পাওয়া, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

হেফাজতে ইসলামের সহকারী মাওলানা মাইনুদ্দিন রূহি বাংলানিউজকে বলেন,‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ কর্মসূচি পরে পালন করা হবে।’

কর্মসূচি স্থগিত করার কারণ জানতে চাইলে তিনি জানান, এরআগে বিক্ষোভ মিছিল করার অনুমতি দিলেও শুক্রবার বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি নগর পুলিশ। এছাড়া বিভিন্ন কারণে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রুহি জানান, ফেইসবুক, ব্লগসহ একাধিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি এবং যেসব ব্লগার ইসলাম ও নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে দাবি করে তাদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। এ কর্মসূচি ইসলামি ও সমমনা ১২টি দল অংশ নেয়ার কথা।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে একই কর্মসূচি পালন করে হেফাজতে ইসলামীর ব্যানারে ১২টি দল। এসময় মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। পরে তারা প্রেসক্লাব ভাংচুর ও গণজাগরণ মঞ্চে অগ্নিসংযোগ করে।

বাংলাদেশ সময়:১২ ২০ঘণ্টা, মার্চ ০১, ২০১৩

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান