ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়েম-উর রহমান সায়েমের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বুধবার দুপুরে এক শোকবার্তায় তিনি বলেন অফুরন্ত সম্ভাবনাময় মরহুম সায়েম-উর রহমান সায়েম এর এই মর্মান্তিক মৃত্যু তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি পরম করুণাময় আল্লাহ্ তা’আলার কাছে মরহুম সায়েম-উর রহমান সায়েম এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
তিনি মরহুমের স্ত্রী, একমাত্র শিশুকন্যা এবং পরিবারের সকল সদস্যকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থণা করেন।
বাংলাদেশ সময় ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১