৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৩৩ এএম BDST banglanew24
24 Jan 2013   06:38:20 PM   Thursday BdST
E-mail this

ঢাকায় আটক উগ্রপন্থীকে ফিরিয়ে নিয়েছে ত্রিপুরা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় আটক উগ্রপন্থীকে ফিরিয়ে নিয়েছে ত্রিপুরা

ঢাকা: ত্রিপুরার উগ্রপন্থী বাহিনী অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) প্রধান রনজিৎ দেববর্মকে মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা পুলিশের হেফাজতে থাকা দেববর্মকে বুধবার আগরতলার একটি আদালতে হাজির করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ডিসেম্বরের ২২ তারিখ রনজিৎকে ঢাকায় গ্রেফতার করা হয়। গত ২০ বছর ধরেই ঢাকায় পলাতক ছিলেন তিনি। বিশেষ খবরের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত মঙ্গলবার রাতে রণজিৎকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। বিএসএফ সদস্যরা সীমান্তে রনজিৎকে কাস্টডিতে রাখার পর মেঘালয় পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর সেখানকার পুলিশ বুধবার তাকে আদালতে হাজির করে।

জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রনজিতের গ্রেফতার হওয়ার খবর জানতে পেরেছিল ত্রিপুরা পুলিশ।

গোয়েন্দা সূত্র আরও জানায়, ত্রিপুরার অপর বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার (এনএলএফটি) অন্যতম প্রধান নেতা বিশ্বমোহন দেববর্মও ঢাকায় গ্রেপ্তার রয়েছে। কিন্তু এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিএসএফ বিজিবিকে বাংলাদেশে পলাতক থাকা ভারতীয় উগ্রপন্থীদের একটি তালিকা হস্তান্তর করে, যাতে দেববর্মের নামও ছিল। এর উপর ভিত্তি করেই তাকে গ্রেপ্তারের অভিযান চালায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান