১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২৮ পিএম BDST banglanew24
18 Feb 2013   06:57:39 PM   Monday BdST
E-mail this

‘বসুন্ধরার পণ্যকে গ্রাম-গঞ্জে পৌঁছে দিতে হবে’


রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বসুন্ধরার পণ্যকে গ্রাম-গঞ্জে পৌঁছে দিতে হবে’
ছবি: জীবন আমীর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরার পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অব:) খন্দকার আব্দুল ওয়াহেদ।

বসুন্ধরা টিস্যু পেপার ও হাইজিন প্রোডাকশনের দুই দিনব্যাপী বিক্রয় প্রতিনিধিদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শেষ দিন সোমবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন জেলার ২৩৩ জন বিক্রয় প্রতিনিধিদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খন্দকার আব্দুল ওয়াহেদ বলেন, “সততার সঙ্গে কাজ করলে বসুন্ধরার পণ্য যেমন মানুষ চিনবে, তেমনি গ্রাম-গঞ্জ পর্যন্ত পৌঁছে যাবে। এতে আপনারা যেমন লাভবান হবেন, তেমনিভাবে বসুন্ধরাও মানুষের কল্যাণে কাজ করতে পারবে।”

খন্দকার ওয়াহেদ বলেন, ‘‘যদি আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বসুন্ধরাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো প্যাকেজ থাকবে।’’

বিক্রয় প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, “সততার সঙ্গে কাজ করুন, কোথাও ঠেকে থাকবেন না। আপনাদের চেষ্টার ফলেই বসুন্ধরার পণ্য আজ মানুষের দোরগোড়ায়। আপনাদের গত দুই দিনে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা কাজে লাগিয়ে সুনামের সঙ্গে কাজ করতে হবে। বসুন্ধরার উদ্দেশ্য, মানুষের কল্যাণে কাজ করা।”
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের পেপার ও হাইজিন  প্রোডাক্টসের হেড অব ডিভিশন মজিবুর রহমান, এ-ফোর পেপার এবং এক্সারসাইজ বুকের এজিএম মো. ইউসুফ আলী সরকার, হাইজিন প্রোডাক্টসের ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ গ্রহণকারী ২৩৩ জন বিক্রয় প্রতিনিধিকে সনদপত্র, পরিচয়পত্র ও নতুনদের যোগদানপত্র দেওয়া হয়।

এর আগে রোববার ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন উপদেষ্টা (গবেষণা ও উন্নয়ন) এ আর রশিদী।

উল্লেখ্য, বসুন্ধরা টিস্যু পেপার, কাগজজাতসহ অন্যান্য পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে ১৬টি দেশে রফতানি হচ্ছে। ১৯৮৭ সালে রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করে ১৯৯৩ সালে বসুন্ধরা গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
আরইউ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


‘১৬টি দেশে রপ্তানি হচ্ছে বসুন্ধরা টিস্যু’

১৭ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান