মাদারীপুর: মাদারীপুরের মাদারীপুর-শরীয়তপুর সড়কের চরগোবিন্দপুর এলাকায় বুধবার বাসচাপায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নাজমুল ইসলাম বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাদশি গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সুপার ম্যাক্স কোম্পানির রিজনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নাজমুল ইসলাম বেবিট্যাক্সি করে শরীয়তপুর থেকে মাদারীপুর আসছিলেন।
পথিমধ্যে চর গোবিন্দপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা শরীয়তপুরগামী একটি যাত্রীবাহী বাস বেবিট্যাক্সিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল মারা যান।
এ সময় বেবিট্যাক্সির চালক গুরুতর আহত হয়।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর