১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:০৬ এএম BDST banglanew24
05 Jan 2013   03:48:30 PM   Saturday BdST
E-mail this

আজ যাচ্ছেন ২৫ জানুয়ারি আবার আসবেন সুনিধি!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আজ যাচ্ছেন ২৫ জানুয়ারি আবার আসবেন সুনিধি!

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সংগীত পরিবেশন করতে গত ৩ জানুয়ারি ঢাকায় এসেছিলেন এ কণ্ঠশিল্পী। তবে গতকাল শুক্রবার আর্মি স্টেডিয়ামের কনসার্ট শেষ করে সুনিধি জানিয়েছেন ২৫ জানুয়ারি আরো একটি কনসার্টে গান পরিবেশন করতে ঢাকায় আসবেন তিনি।  

এ বছরের প্রথম ছুটির দিন ছিল গত শুক্রবার। আর প্রথম ছুটির দিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে সুনিধি চৌহান সুরে আর নাচে মাতালেন দর্শক শ্রোতাদের।

স্টেডিয়ামে প্রবেশের পরই মনে হল এ যেন এক জনসমুদ্র। আর প্রায়ই সবার হাতেই নকিয়ার মুঠোফোন সেট। হবেই না কেন, নকিয়া  আশা ৩০৫, ৩০৬, ৩০৮, ৩০৯ এবং ৩১১ ক্রয়ের মাধ্যমে  নকিয়া গ্রাহকরা এই চমৎকার কনসাটর্টি দেখার সুযোগ পেয়েছেন।

নকিয়ার আয়োজনে এ কনসার্টের শিরোনাম ছিল ‘সুনিধি চৌহান ইন ঢাকা’। বিকেল সাড়ে পাচঁটায় সর্বপ্রথম মঞ্চে আসেন ডি-রকস্টার খ্যাত শিল্পী শুভ। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপর টানা ৮টি গান পরিবেশন করেন শুভ।

এরপর সবারই যেন প্রতীক্ষা মঞ্চে সুনিধি কখন আসবেন। ঠিক সন্ধ্যা সাতটায় মঞ্চে দেখা গেল ইন্ডিয়ান আইডল খ্যাত কণ্ঠশিল্পী রাকেশ মনিকে। ‘সাজদা’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন এবং এরপর ‘তুম মিলে’, ‘সুবহা হোনে না দে’, ‘তেরা হোনে লাগি’ প্রভৃতি গান করেন ।

এরপর প্রতীক্ষার পালা শেষ হয়। কণ্ঠশিল্পী রাকেশের পরিবেশনা শেষে সুনিধি চৌহানের নাম ঘোষণা করা হয়। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক আনন্দে চিৎকারে ফেটে পড়ে।

‘ধুম-২’ ছবির ‘ক্রেজি কিয়ারে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করেন সুনিধি। এরপর ‘চোরি কিয়ারে’, ‘পেহলি বার মোহাব্বত কিহে’, ‘ধান্নো’, ‘হালকাট জায়ানি’, ‘লুট গেয়া’, ‘দেখলে আখোমে’, ‘দেশি গার্ল’, ‘ইশক সুফিয়ানা’, ‘শিলা কি জাওয়ানি`সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশনা করেন।

কনসার্টে আগত দর্শকদের সুনিধি সুরের জাদুতে মুগ্ধ করে রাখেন রাত পৌনে ১০ টা পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫ , ২০১৩
এমকে/ জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান