৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:০৩ পিএম BDST banglanew24
05 Mar 2013   09:45:43 PM   Tuesday BdST
E-mail this

বসুন্ধরা গ্রুপের বৃত্তি পাবে পরিবেশকদের মেধাবী সন্তানরা


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বসুন্ধরা গ্রুপের বৃত্তি পাবে পরিবেশকদের মেধাবী সন্তানরা

ঢাকা: বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্যের ডিলারদের (পরিবেশক) সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের বৃত্তি  দেওয়া হবে।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রুপটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সারা দেশে বসুন্ধরা পণ্যের পরিবেশকদের সন্তানরা জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেলে তাদের প্রতি বছর এককালীন বৃত্তি ও সম্মাননাপত্র দেওয়া হবে।

বৃত্তির আবেদন প্রক্রিয়া: পরিবেশকদের কোনো সন্তান উল্লেখিত কোনো পরীক্ষায় জিপিএ-৫ পেলে পরীক্ষার নম্বরপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র, শিক্ষার্থীর ৩ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ নির্ধারিত ফরমে নিজ নিজ পণ্যের ইউনিট প্রধানদের কাছে আবেদনপত্র পাঠাতে হবে।

ইউনিট প্রধানদের অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে। বার্ষিক পরিবেশক সম্মেলনে এই বৃত্তি প্রদান করা হবে এবং চলতি শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা,  মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান