ঢাকা: দেশব্যাপী পুলিশের গুলি বন্ধ ও দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী গণ-বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
রফিকুল ইসলাম খান বলেন, “বুধবারের কর্মসূচিতে বাধা দিলে কিংবা গুলি চালালে হরতাল, অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিবৃতিতে জামায়াত দাবি করে, দেশের জনগণ সরকারের অপশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। সারাদেশে গণহত্যা বন্ধ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৪,২০১৩
এনএম/জেডএম